মধুপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য পক্ষ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে উদ্বোধনী অনুষ্ঠান র্যালি, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৬ আগষ্ট) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী প্রমূখ।
আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানানো হয়। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মধুপুর থানা ক্যাম্পাসের পুকুরে মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান অফিসার ইনচার্জ( ওসি) একেএম ফজলুল হক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শহীদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, সাংবাদিক এস.এম শহীদকে সাথে নিয়ে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।



















