ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়ায় মধুপুরে দিবস পালন

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ওই কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ ও সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির।

আলোচনা সভা শেষে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলীর নেতৃত্বে দুর্যোগ মোকাবিলাবিষয়ক বিশেষ মহড়া প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়ায় মধুপুরে দিবস পালন

আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬