ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে রাস্তা, মসজিদ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন

নেতার ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞতায় ওয়ার্ড বিএনপির পথসভা

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার মধ্য জটাবাড়ী ক্লাব ঘর মোড় এলাকার রাস্তা উন্নয়নকাজ চলাকালে চলতি বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বেহাল দশা ও জলাবদ্ধতার কারণে মসজিদ সংস্কারকাজও বাধাগ্রস্ত হচ্ছিল। পাশাপাশি মুসল্লিদের মসজিদে যাতায়াতেও চরম ভোগান্তি দেখা দেয়।

স্থানীয়দের এসব দুর্ভোগ লাঘব ও সমস্যা সমাধানে সম্প্রতি এলাকার সন্তান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব অগ্রণী ভূমিকা রাখায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পথসভা করেছে ওয়ার্ড বিএনপি। এই পথসভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার মোতালিব হোসেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে মধ্য জটাবাড়ীর ক্লাব মোড়ের চার রাস্তার মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। আসন্ন পৌর নির্বাচনে খন্দকার আব্দুল মোতালিব মনোনয়ন প্রত্যাশী হওয়ায় তাঁকে ঘিরে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান।

সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম ও জাসাস নেতা খন্দকার সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোকন, ইকবাল হোসেন, যুবনেতা মোতালেব হোসেন ফকির, জহিরুল ইসলাম সুমন, ওলামা দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পথসভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এলাকার রাস্তার দুরবস্থা ও জলাবদ্ধতার কারণে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিলেন। বিশেষ করে মসজিদে যাতায়াত ও সংস্কারকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। এসব সমস্যা নিরসনে খন্দকার আব্দুল মোতালিবের উদ্যোগ ও ভূমিকার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পথসভা শেষে জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ দলীয় নেতৃবৃন্দের জন্য এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে রাস্তা, মসজিদ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন

নেতার ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞতায় ওয়ার্ড বিএনপির পথসভা

আপডেট সময় : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬