ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ১০হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

টাঙ্গাইল করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে দেলদুয়ার থানার ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজির গতিরোধ করে তল্লাশি চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আনোয়ার তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুলবক্সে বিশেষ কায়দায় রাখা ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন টাঙ্গাইল জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাঙ্গাইলে ১০হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

আপডেট সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬