ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ

মধুপুরে প্রান্তিক নারীদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০১:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার সুরক্ষা, ভূমির মালিকানা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক সেবায় প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভূটিয়ায় আচিক মিচিক সোসাইটির কার্যালয়ে নাগরিক উদ্যোগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক ও নাগরিক উদ্যোগের মধুপুর প্রকল্প সমন্বয়কারী সুলেখা দ্রং। ধারণাপত্র পাঠ করেন প্রকল্প কর্মকর্তা ন্যান্সি নকরেক।

সভায় উপস্থিত হয়েছে আলোচনা করেন মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক ও গণমাধ্যমকর্মী মো. লিটন সরকার।

সভায় মধুপুরের গারো ও কোচসহ আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের আর্থ-সামাজিক সংকট, ভূমি ও বনভূমির অধিকার, কর্মসংস্থানের অভাব, শিক্ষা এবং পারিবারিক সহিংসতার বিষয়গুলো তুলে ধরা হয়।

ধারণাপত্রে বলা হয়, ভূমি ও বনভূমি হ্রাস, পরিবেশগত পরিবর্তন এবং ভূমিসংক্রান্ত বিরোধের কারণে মধুপুরের আদিবাসী নারীদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও জীবিকা সংকটের মুখে পড়ছে। পাশাপাশি শিক্ষা, নিরাপদ কর্মসংস্থান ও সরকারি মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রেও তাঁরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

প্রান্তিক নারীদের অধিকার সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূমি অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ

মধুপুরে প্রান্তিক নারীদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:২৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬