ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে বাড়ির ময়লা ফেলতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল নারীর

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪. কম
  • আপডেট সময় : ০৭:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাড়ির ময়লা রাস্তা ডিঙিয়ে ফেলতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল সুন্দরী বেগম(৬৫) নামের এক নারীর।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ীতে এমন দুর্ঘটনা ঘটনা ঘটেছে।

নিহত সুন্দরী বেগম হাজরাবাড়ী গ্রামের মৃত আমান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সুন্দরী বেগম বিকেলে বাড়ির আঙিনার ময়লা বাড়ির সামনের রাস্তা পাড় হয়ে বিপরীত পাশের উম্মুক্ত স্থানে ফেলতে যান। পরে আবার রাস্তা পাড় হওয়ার সময় ঢাকা থেকে জামালপুরগামী ‘মায়ের দোয়া’ নামের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার ও বাস আটক হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ীতে বাড়ির ময়লা ফেলতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল নারীর

আপডেট সময় : ০৭:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬