ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালন কন্যা সুমির গানে মাতোয়ারা ধনবাড়ী

স্পোর্টস লাভার্সের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্টে দর্শকদের উপচেপড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর. কম
  • আপডেট সময় : ১১:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজন। সকালে ম্যারাথন দৌড়, বিকেলে নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নৃত্যানুষ্ঠান। আর সবশেষে রাতের জমকালো কনসার্ট। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ধনবাড়ীতে উদ্‌যাপিত হয়েছে স্পোর্টস লাভার্সের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রাতে ধনবাড়ীর ঐতিহ্যবাহী নবাববাড়ির নবাব ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয় কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন লালন কন্যা খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী সুমি। তার পরিবেশনায় বাউল ও লোকজ গানের সুরে মাতোয়ারা হয়ে ওঠে পুরো আয়োজন।

সুমির কণ্ঠে ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’, ‘তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি’, ‘পাগল হয়ে পাগল চেনে না’, ‘চাঁদের দেশে তাহার বাড়ি মেঘ জমেছে আড়ি আড়ি’, ‘এক চোখেতে হাসন কান্দে আরেক চোখেতে লালন’, ‘খেপারে কেন খুঁজিস মনের মানুষ’ ও ‘সময় গেলে সাধন হবে না’সহ জনপ্রিয় গানগুলো দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়ায়।
একটির পর একটি গানে দর্শক-শ্রোতারা মেতে ওঠেন। অনেক তরুণকে শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গাইতে দেখা যায়। গানের তালে নাচ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। সুমি একে একে আটটি গান পরিবেশন করেন। রাত ১০টা পর্যন্ত চলে এই সংগীতানুষ্ঠান।

কনসার্ট ঘিরে নবাব ইনস্টিটিউটের সুবিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধনবাড়ী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত, শ্রোতা ও দর্শক অনুষ্ঠানে যোগ দেন। কনসার্টে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে এক তরুণকে বোতলে থাকা দুধ শরীরে ঢেলে গোসল করতে এবং তরুণকে তার তরুণী বান্ধবীর ছবি পোড়াতে দেখা যায়। এসব ঘটনায়ও উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।
দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলেও রাতের কনসার্টই ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। লালন কন্যা সুমির আটটি গানের পরিবেশনা ধনবাড়ীর সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় করে তুলে। গানে গানে তিনি মাতিয়ে রাখেন ধনবাড়ী, মুগ্ধ করেন উপস্থিত দর্শক-শ্রোতাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালন কন্যা সুমির গানে মাতোয়ারা ধনবাড়ী

স্পোর্টস লাভার্সের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্টে দর্শকদের উপচেপড়া ভিড়

আপডেট সময় : ১১:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬