ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে স্বর্ণের দোকানে চুরি

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিউ মর্ডান জুয়েলারি নামের স্বর্ণের দোকানে দুু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা দোকানে ঢুকে বিশ ভরির মতো অলংকার লুটে নিয়েছে।
বুধবার ভোর রাতে ধনবাড়ী পৌর শহরের কলেজ রোডস্থ জিগাতলায় ঘটেছে এমন ঘটনা।
জুয়েলারির মালিক রঞ্জিত কর্মকার জানান, রাত আনুমানিক চারটার দিকে দুর্বৃত্তরা সাটার কেটে দোকানে ঢুকে শো-কেস ভেঙ্গে তাতে থাকা ২০/২৫ ভরি অলংকার লুটে নিয়ে গেছে। লুট করা অলংকারের মধ্যে রূপা বেশি। তবে সিন্দুকে থাকা অলংকারে হাত দিতে পারেনি। লুটে নেয়া সম্পদের আর্থিক মূল্য লক্ষ টাকার মতো বলেও জানান তিনি।
বুধবার দুপুরে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেছেন জানিয়ে বলেন, দুইজন দুর্বৃত্ত মুখোশ পড়ে জুয়েলারিতে ঢুকে শো- কেসের মালামাল নিয়ে গেছে। নৈশ্য প্রহরীর ভাষ্যমতে, তাকে বেধে দুর্বৃত্তরা এ লুট সংঘটিত করেছে। কিন্তু এমন দৃষ্টান্তের প্রমাণ মেলেনি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহীদুল্লাহ্ জুয়েলারিতে চুরি হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি যাওয়া অলংকারের পরিমাণ খুব বেশি নয়। দোকান মালিক এ বিষয়ে মামলা দিতে আগ্রহী হচ্ছেন না। তবে লিখিত দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ীতে স্বর্ণের দোকানে চুরি

আপডেট সময় : ০৩:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫