ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর নার্সিং ইনস্টিটিউট পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর নার্সিং ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষা বর্ষের সপ্তম ব্যাচের (ফাইনাল বর্ষের) পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নয়াপাড়ায় ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রোজিনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের চেয়ারম্যান ও সাবেক স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. শামসুল হক। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে এমডি ডা. মনি, পরিচালক এস.এম. রবিউল ইসলাম, মামুনুর রশিদ খোকা, হুমায়ুন কবির, ইন্সট্রাক্টর হাসিনা বিনতে হাসেম, শিক্ষক ঐশ্বর্য প্রাপ্তি মারাক, অতিথি শিক্ষক এস.এম. শহীদ এবং বিদায়ী শিক্ষার্থী লাল মাহমুদ বক্তব্য রাখেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তাদেরকে দক্ষ, মানবিক ও পেশাদার নার্স হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুর নার্সিং ইনস্টিটিউট পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫