ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে গেলেন খেজুরের রস খেতে, ফিরলেন লাশ হয়ে

কালিহাতী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

খেজুরের রস খেতে গিয়ে প্রাণ হারালো তাওহীদ (১৫) নামের এক কিশোরের। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলী ব্রিজ এলাকায় রোববার (৭ ডিসেম্বর) ভোরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় তাওহীদ। সে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুনের ছেলে। এ ঘটনায় আহত দুইজন উভয়ই একই গ্রামের জিহাদ ও হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে প্রতিদিনই উপজেলার ধানগড়া গ্রামের খেজুরের রস খেতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভোরে সেখানে যায়। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলী ব্রিজ পার হওয়ার সময় ওই তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলে চড়ে নয়জন ছেলে খেজুরের রস খেতে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালিহাতীতে গেলেন খেজুরের রস খেতে, ফিরলেন লাশ হয়ে

আপডেট সময় : ১০:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫