মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে
শালবনবার্তাটোয়েন্টিফোর ডটকমের শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৬:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে শালবনবার্তাটোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদের তীরে অবস্থিত বধ্যভূমির ওপর নির্মিত শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
শালবনবার্তাটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম (এস. এম. শহীদ)-এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদনা পরিষদের সদস্য আরশেদ আলম, লিটন সরকারসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
পুষ্পস্তবক অর্পণের পর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিজয়ের এই দিনে গতবছর শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম অনলাইন নিউজ প্রকাশনার মাধ্যমে যাত্রা শুরু করে “বাংলার মাটি, বাংলার আকাশ রক্তে লিখা, বিজয়ের ইতিহাস!” ইতিহাসের দীপ্ত বিজয় উচ্ছ্বাসে পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।












