ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীর জনসংযোগ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ইলিয়াস হোসেন মনি।

তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পরিচয় তুলে ধরে
জাতীয় পার্টির পক্ষে প্রচারণার অংশ হিসেবে মধুপুর-ধনবাড়ী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর, মহিষবাথান, আলোকদিয়া, লাউফুলা, বাশতলা ও রক্তপাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ ও বয়োজ্যেষ্ঠদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,উপজেলা জাতীয় পার্টির নেতা অভিজিৎ দেব, আলোকদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু হানিফ’সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা । তারা এ সময় তারা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীর জনসংযোগ

আপডেট সময় : ১০:১৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬