ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তৌহিদী জনতার ব্যানারে

ইরানে ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে ‘মধুপুর উপজেলা তৌহিদী জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, এসব হামলা বিশ্বশান্তির জন্য হুমকি এবং মুসলিম দেশগুলোকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। আগ্রাসনের প্রতিবাদে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পণ্য বর্জনের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সবুজ মিয়া। এছাড়া আয়োজকদের মধ্যে মো. রাকিব হোসেন, ফায়সাল আহমদ, আব্দুল্লাহ, আব্দুর রাহমান ও মাইমুন আহমাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষে ইরানে হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত জনতা মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তৌহিদী জনতার ব্যানারে

ইরানে ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬