ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের আস্থা অটুট রাখতে ঐক্য ও দায়িত্বশীল আচরণের তাগিদ মন্ত্রী ফকির মাহবুব আনামের

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ১১:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

জনগণের আস্থা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (২১ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখা কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গুজব বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। জনগণের আস্থা অটুট রাখতে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই।

নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি দেশবাসীসহ উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার’সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

জনগণের আস্থা অটুট রাখতে ঐক্য ও দায়িত্বশীল আচরণের তাগিদ মন্ত্রী ফকির মাহবুব আনামের

আপডেট সময় : ১১:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬