ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ শে মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জীবনে এই জাতীয় দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এদিন তৎকালীন ইস্ট পাকিস্তান পুলিশ তথা বাংলাদেশ পুলিশের বীর পুলিশ সদস্যগণ রাজারবাগ পুলিশ লাইনস্-এ পাকিস্তান আর্মি’র ট্যাংক, কামানের বিপরীতে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রথম বু়লেট ছুঁড়ে স্বাধীনতা যুদ্ধের দামামা বাজিয়ে ছিলেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ‘২৬ শে মার্চ’ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। তাই, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির এবং জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

পরে সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শারিরীক কসরত ডিসপ্লে, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন ব্যাজ পড়ানো ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান , ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী থানার সেকেন্ড অফিসার মোঃ মনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, সভাপতি উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান, ফায়র সার্ভিসের লিডার খাদেমুজ্জামান সহ ধনবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য মোঃ পলাশ ইসলাম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস ধনবাড়ীর উদ্ধারকর্মীগন , শিক্ষক-সাংবাদিক সহ এলাকার সুধীজরা উপস্থিত ছিলেন।

পরে উপজলা হল রুমে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জীবনে এক অনন্য গৌরবময় দিন। গৌরবোজ্জ্বল মহিমায় ভাস্বর, স্বর্ণোজ্জ্বল এ দিনটিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মারণ করছি সকল শহিদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠকসহ সম্ভ্রম হারানো মা-বোনদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকার একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণই হোক মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

ধনবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬