ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪. কম
  • আপডেট সময় : ১০:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানের উন্নত জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। বৈরী পরিবেশে খাপ খাইয়ে নিতে সক্ষম নতুন নতুন ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে দেশে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এলএসটিডি প্রকল্পের আওতায় টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী “আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি” বিষয়ক কৃষক প্রশিক্ষণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনু বিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে অধিক উৎপাদন নিশ্চিত করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

প্রশিক্ষণ শেষে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মাঝে ধানের বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।

এ সময় প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, সারাদেশে এলএসটিডি প্রকল্পের অধীনে ৬টি আঞ্চলিক কার্যালয়, ৬টি স্যাটেলাইট স্টেশন এবং ১৫টি প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে ধানের চারা রোপণ, আলোকফাঁদসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ধনবাড়ীসহ বিভিন্ন এলাকায় গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে ধানের উৎপাদন কাঙ্খিক্ষত মাত্রায় পৌঁছাবে।

প্রশিক্ষণে আরও বক্তব্য দেন টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মসউদ ইকবাল, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, খুলনা স্যাটেলাইট স্টেশন, ব্রি’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বিল্লাল হোসাইন এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান। এছাড়া ধনবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, কৃষক শাজাহান আলী, আলী রাজী মিনু ও কৃষাণী শরীফা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে মোট ৪০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ শেষে অতিথিরা ধনবাড়ী পৌরসভার কিশামত ধনবাড়ী এলাকায় স্থাপিত প্রযুক্তি গ্রামের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং মাঠ প্রদর্শনী পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

আপডেট সময় : ১০:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬