ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

বুধবার (২০ মে) সকালে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬, প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, ভলান্টিয়ার এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আগামী ২০ মে থেকে ২২ মে পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মুহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মধুপুর ফায়ার স্টেশনের শ্রেষ্ঠ ফায়ার ফাইটার হিসেবে জহুরুল ইসলাম এবং শ্রেষ্ঠ ড্রাইভার হিসেবে রুহুল আমিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬