ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয়তা ও তৃণমূলের সমর্থনে এগিয়ে আজাহারুল ইসলাম, আউশনারা ইউপি নির্বাচনে 

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে তুমুল নির্বাচনী হাওয়া। এরই মধ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮ নং আউশনারা ইউনিয়নের সাধারণ জনগণ ও সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মো: আজাহারুল ইসলাম।

তিনি আসন্ন আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

দীর্ঘদিন ধরে আজাহারুল ইসলাম উপজেলার লাল মাটির এলাকায় আউশনারা অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার রয়েছে এক বর্ণাঢ্য ক্যারিয়া।

তৃণমূলের নেতা-কর্মীরা জানান, বিগত স্বৈরাচারী আমলের শত জুলুম, মামলা-হামলা উপেক্ষা করেও মাঠ ছেড়ে যাননি আজাহারুল ইসলাম। বৃহত্তর আউশনারা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে তার রয়েছে বিশাল কর্মী বাহিনী। বর্তমান আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে তিনি দল ও সাধারণ মানুষকে সুসংগঠিত রেখেছেন। এছাড়া মোটেরবাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং পরিবহন শ্রমিক নেতা হিসেবে ব্যবসায়ী ও সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে তার তুমুল জনপ্রিয়তা রয়েছে।

স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ২০১৭ সালে অনুষ্ঠিত আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার সর্বশেষ কান্ডারী বা নমিনি ছিলেন আজহারুল ইসলাম।

তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে স্থানীয়রা অভিযোগ করেন, ২০১৭ সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোরপূর্বক ভোটকেন্দ্র দখল করে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল। জনগণের স্বতঃস্ফূর্ত ভোট দেওয়া সত্ত্বেও সেবার মাঠপর্যায়ের ফলাফল জবরদখল করা হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আজাহারুল ইসলাম জানান, বিগত ২০১৭ সালের নির্বাচনে আউশনারার মানুষ ধানের শীষ তথা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল। কিন্তু জোরপূর্বক কেন্দ্র দখল করে জনগণের সেই রায় ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমি সবসময় আউশনারার মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমি আউশনারা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

এলাকার সাধারণ ভোটারদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবার আউশনারা ইউনিয়ন পরিষদে জনগণের বিপুল ভোটে আজহারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়তা ও তৃণমূলের সমর্থনে এগিয়ে আজাহারুল ইসলাম, আউশনারা ইউপি নির্বাচনে 

আপডেট সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬