ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে দুই মাদক কারবারি আটক, ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করল এলাকাবাসী

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পৃথক অভিযানে এলাকাবাসীর সহযোগিতায় দুই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাতে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামের বাসিন্দা ও স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ী মনসুর আলম (৩২)-কে এলাকাবাসী ইয়াবাসহ আটক করে। পরে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

অপরদিকে, একই রাতে মহিষমারা ইউনিয়নের জয়নাতলী গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মুনছুর আলী (৬২)-কে স্থানীয়রা মাদকসহ আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই দুই ব্যক্তি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাদের কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠায় সুযোগ বুঝে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় দুই ব্যক্তিকে মাদকসহ আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে দুই মাদক কারবারি আটক, ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করল এলাকাবাসী

আপডেট সময় : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬