ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ‘নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও গণনাটক ‘শকুনের থাবা’

ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

লাল পতাকা মিছিল, আলোচনা সভা, স্মৃতিচারণ ও গণনাটক ‘শকুনের থাবা’ মঞ্চস্থসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ধনবাড়ী পৌর শহরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে পৌর শহরে লাল পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দর্জিপট্টিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘নিজেরা করি’র অনুপ্রেরণায় গঠিত ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক। বক্তব্য দেন ‘নিজেরা করি’র সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী কলেজিয়েট মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মো. আশরাফ, দৈনিক যুগান্তরের সাংবাদিক এস.এম শহীদ, জেলা কৃষক নেতা ইকবাল হোসেন জুপিটার, ভূমিহীন সমিতি ও বাসদ নেতা আব্দুস সামাদ, জলিল, হায়দার আলী, জমিলা খাতুন, কৃষক মুক্তি সংগ্রাম পার্টির নেতা শরাফত আলী ও সিপিবি নেতা আইয়ুব আলী।

বক্তারা সংগঠনটির দীর্ঘ পথচলা, ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে ভূমিকা এবং গ্রামীণ নারীর অধিকার ও শ্রমের স্বীকৃতি প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তারা বলেন, মানুষের অধিকার, প্রাপ্যতা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের সক্ষমতা তৈরিই ‘নিজেরা করি’র অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর গ্রামীণ দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্যোগ থেকে ‘নিজেরা করি’র কার্যক্রমের ভিত্তি তৈরি হয়। ১৯৮০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ‘নিজেরা করি’ নামটির মধ্যেই সংগঠনটির দর্শন নিহিত—নিজেদের সমস্যা নিজেদের উদ্যোগে সমাধান করা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠা।

প্রচলিত ত্রাণ বা সরাসরি সেবাদানের পরিবর্তে সংগঠনটি মানুষের অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করা, সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দরিদ্র ও শোষিত মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। বিশেষ করে গ্রামীণ নারী-পুরুষকে সংগঠিত করে ভূমিহীনদের স্বাধীন ও স্বায়ত্তশাসিত দল বা সংগঠন গড়ে তুলতে সহায়তা এবং উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে নারীর শ্রমের স্বীকৃতি ও সম্পদে নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে প্রতিষ্ঠানটি।

ধনবাড়ীতে ১৯৮২ সাল থেকে ‘নিজেরা করি’র কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অধিকার সচেতনতা ও সামাজিক আন্দোলনে ভূমিকা রেখে আসছে সংগঠনটি।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে যদুনাথপুর ভূমিহীন সাংস্কৃতিক দল গণনাটক ‘শকুনের থাবা’ মঞ্চস্থ করে। নাটকটির মাধ্যমে শোষণ, বঞ্চনা ও অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ীতে ‘নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও গণনাটক ‘শকুনের থাবা’

আপডেট সময় : ০৫:৫৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬