ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাহফিল, সম্মাননা ক্রেস্ট প্রদান

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

বুধবার (১৮ মার্চ) ২৮তম রমজানে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবালের উদ্যোগে থানা চত্বরে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রাবি ক্যাম্পাসভিত্তিক সংগঠন “মধুপুর উপজেলা স্টুডেন্টস ফোরাম”।

আলোচনা শেষে “মধুপুর উপজেলা স্টুডেন্টস ফোরাম”-এর পক্ষ থেকে মধুপুর থানার ওসি মো. জাফর ইকবালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে মধুপুরে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এক পর্যায়ে পুরো আয়োজনটি যেন ক্ষুদ্র একখণ্ড রাবি ক্যাম্পাসে রূপ নেয়। এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি’র সাবেক শিক্ষার্থী অধ্যাপক আব্দুল আজিজ, সাবেক প্রভাষক নুর মোস্তফা, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, এনসিসি ব্যাংকের কিশোরগঞ্জ হোসেনপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর কবীর, ও রাবি’র “মধুপুর উপজেলা স্টুডেন্টস ফোরাম” এর সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা সময়ের দাবি। নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতা করা, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং যেকোনো সংকটে একে অপরের সহায়তায় এগিয়ে আসার মাধ্যমে এই প্ল্যাটফর্মকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মধুপুর থানার ওসি মো. জাফর ইকবাল বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা সংগঠিত হয়ে কাজ করলে তারা নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মধুপুরে বসবাসরত রাবি শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ইফতার মাহফিলের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

রাবি শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাহফিল, সম্মাননা ক্রেস্ট প্রদান

আপডেট সময় : ০৫:৩৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬