ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.ডটকম
  • আপডেট সময় : ১১:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের টেকি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবেজ উদ্দিন নামে ওই ব্যবসায়ী পালিয়ে যান বলে জানা গেছে।

হাবেজ মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। তিনি পৌর শহরের টেকি এলাকায় তার শ্বশুর সাবেক পৌর কাউন্সিলর মৃত সাখাওয়াত হোসেনের বাড়ির পাশে শ্বশুরের কাছ থেকে পাওয়া ওয়ারিশি জমিতে বাড়ি করে বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানান, হাবেজের কর্মকাণ্ড নিয়ে এলাকায় সন্দেহ ছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজন তার বাড়িতে গিয়ে ইয়াবা আছে এমন তথ্য উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করলে পরিস্থিতি খারাপ বুঝে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পরে স্থানীয় জনগণ ও মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামের উপস্থিতিতে ইয়াবাগুলো গণনা করা হলে মোট ৪ হাজার পিসের কিছু বেশি পাওয়া যায়।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। পলাতক হাবেজ উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬