ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামের স্মৃতি ধারণ করে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষভাবে নকশা করা ডাকটিকিটটি সবার সামনে উপস্থাপন করা হয়।

উন্মোচন অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকার একটি উদ্বোধনী খাম (ফার্স্ট ডে কভার) এবং ৫ টাকার একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়। পাশাপাশি দিবসটির গুরুত্ব স্মরণীয় করে রাখতে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়, যা সংগ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম’সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই ধরনের স্মারক ডাকটিকিট নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের ডাক ব্যবস্থার ঐতিহ্য সংরক্ষণেও সহায়ক হবে।

উল্লেখ্য, প্রতিবছর স্বাধীনতা দিবসকে ঘিরে ডাক অধিদপ্তর বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করে থাকে, যা দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬