মধুপুরের হুমায়ুন আহসান পেলেন সাকসেসফুল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড
- আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

দয়মান ও প্রতিভাবান ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে আয়োজিত “Successful Freelancers Award Giving Ceremony 2025” অনুষ্ঠানে ভিডিও এডিটিং ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন তরুণ ফ্রিল্যান্সার মধুপুর শোলাকুড়ি গ্রামে মো সুলতান আকন্ড ও রহিমা বেগম দম্পতির সন্তান হুমায়ুন আহসান ।
ওয়েবকোডার-আইটি ইনস্টিটিউট (Webcoder-IT Institute) এর আয়োজন অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের সফল ফ্রিল্যান্সারদের অবদানকে স্বীকৃতি জানানো হয়। দক্ষতা, সৃজনশীলতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিতদের মাঝে এ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, হুমায়ুন আহসান এর আগেও আরও দুইবার ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার অর্জন করে। ধারাবাহিক সাফল্যের এই ধারা তাকে এই সেক্টরে একটি শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করছে।
বর্তমানে তিনি একটি জনপ্রিয় টেকনোলজি ভিত্তিক ইউটিউব চ্যানেল “Tech to the Point (TTP)”–এ ভিডিও এডিটর হিসেবে কাজ করছেন, যেখানে তার তৈরি করা কনটেন্ট দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলছে। এছাড়াও তিনি দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির সাথে সংক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং বাংলাদেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে। এ ধরনের স্বীকৃতি নতুনদের অনুপ্রাণিত করবে এবং দক্ষতা উন্নয়নে আরও বেশি আগ্রহী করে তুলবে।
হুমায়ুন আহসান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। ভবিষ্যতে আরও বড় কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, ওয়েবকোডার-আইটি ইনস্টিটিউট নিয়মিতভাবে ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে দক্ষতা উন্নয়নে শিক্ষিত বেকারদের যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষণসহ কর্মক্ষেত্রের ব্যবস্থা করে থাকে।














