ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ

ঘরের মাঠে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় মেসিদের

ক্রীড়া করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:৩৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ৫২৭ বার পড়া হয়েছে

কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে হেরে বিদায়ের শঙ্কায় ছিলেন লিওনেল মেসিদের ইন্টার মায়ামি। তবে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও তাদের আশাটা জিইয়ে ছিল, বিশেষত দ্বিতীয় লেগ যে ঘরের মাঠে। কিন্তু মেসি-সুয়ারেজরা সেই ব্যবধান তো ঘুচাতেই পারলেন না, উল্টো ফিরতি লেগেও ৩-১ গোলের বড় ব্যবধানে হারলেন। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে হেরে সেমি থেকেই বিদায় নিলো হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

আজ (বৃহস্পতিবার) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভারকে আতিথ্য দিতে নামে ইন্টার মায়ামি। জর্দি আলবার গোলে ম্যাচের মাত্র নবম মিনিটে তারা এগিয়েও গিয়েছিল। কিন্তু বাকিটা সময় থাকল দর্শক হয়ে। একে একে মায়ামির জালে তিনটি গোল দিয়েছে সফরকারী ভ্যাঙ্কুভার। ফলে দুই দলের সামনেই প্রথমবার টুর্নামেন্টটির ফাইনালে ওঠার সুযোগ থাকলেও, মায়ামি তিক্ততা নিয়েই ফিরছে।

বিস্তারিত আসছে…

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ

ঘরের মাঠে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় মেসিদের

আপডেট সময় : ০৮:৩৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫