ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে মধুপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মধুপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফি। এ সময় তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ এবার জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটেই বিজয় নিশ্চিত হবে।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য অধ্যক্ষ মোন্তাজ আলী, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুপুর উপজেলা প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মধুপুর উপজেলা সভাপতি মুফতি আবু তাহের, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রিজুয়ানুল ইসলাম, এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিবলী সাদিক, মীর মোহাম্মদ সোহেল, যুব ও ক্রীড়া সম্পাদক বুরহানুল কবির’সহ ১১ দলীয় ঐক্যজোটের ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ পরিবর্তন চায়। ইসলামি মূল্যবোধ, সততা ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের বিকল্প নেই। টাঙ্গাইল-১ আসনের জনগণ এবার সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে।

গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শ্লোগান দেন এবং নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

গণমিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আন্দুল কাদির সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে আমরা জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিয়েছি। শেষ মুহূর্তের এ গণমিছিল প্রমাণ করে- জনগণ জামায়াতে ইসলামীর সাথেই আছে।

এ সময় নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে মধুপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল

আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬