ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তার দাবিতে মধুপুরে মানববন্ধন

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকেলে মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক মোহনার আনারস চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি একই সময়ে সারাদেশে একযোগে পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন সমিতির মির্জাবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নান, মধুপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অসীম গোস্বামী, নারী নেত্রী হাফিজা এবং নিজেরা করি’র কর্মসূচি সংগঠক মজিবর রহমান।
কর্মসূচিতে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারগণ নানা ধরনের ভীতির অজানা শঙ্কায় আছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এসব ভোটারের নিরাপত্তা এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা জরুরি। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন তপন কুমার সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তার দাবিতে মধুপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬