মধুপুর ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মধুপুরের অন্যতম পুরনো প্রতিষ্ঠান মধুপুর ক্লাবের ৮৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
রোববার রাতে দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাবু খগেন্দ্রনাথ চৌধুরী মিলনায়তনে । অনুষ্ঠানে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের শিল্পী ও স্থানীয় শিল্পী বৃন্দ সঙ্গীত নৃত্য পরিবেশন করেন। অনেক রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শক শ্রোতায় পরিপূর্ণ ছিল হল রুম।
কর্মসূচিতে ক্লাবের কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক, বিশিষ্ট ব্যাংকার ক্লাব সদস্য শোয়েব আহমেদ রাজু, জীবন চৌধুরী, মাহবুবুল হক খোকন, সাংস্কৃতিক সম্পাদক নির্মল চন্দ্র দে নিমাই, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সরকার ফজলুল হক মনি,জাইদুল হক সরকার , পাঠাগার সম্পাদক রঞ্জিত ভৌমিক প্রমুখ।
আগের দিন শনিবার ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


















