ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরের বনাঞ্চল পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, গাছের চারাও রোপণ করেছেন

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল পরিদর্শনে এসে একাধিক বাগান পরিদর্শন করেছেন। রোপণ করেছেন বৃক্ষের চারাও।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি কর্মসূচির অংশ হিসেবে তিনি দোখলা বন বিশ্রামাগারে পৌঁছান। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বিএনপি নেতা জয়নাল আবেদীন খান বাবলু, দোখলা রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে অভ্যর্থনা জানান।

বন বিভাগের সূত্র জানায়, টাঙ্গাইল জেলার বন অধ্যুষিত বিভিন্ন উপজেলার বনাঞ্চলের বর্তমান পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ সফর করছেন। দোখলা বন বিশ্রামাগারে পৌঁছে তিনি দুপুরের খাবার গ্রহণ করেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মন্ত্রী রসুলপুর সদর বিটের ১৬ হেক্টর ও বেরীবাইদ বনাঞ্চলের ২৪ হেক্টরের বাগানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। একাধিক স্থানে গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক প্রতিমন্ত্রীর দোখলা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বনাঞ্চল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশে ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরের বনাঞ্চল পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, গাছের চারাও রোপণ করেছেন

আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬