ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও লোভমুক্ত থাকার আহ্বান

মধুপুর ও ধনবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১১:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৬-১৭ বছর ধরে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে যারা দলের সঙ্গে টিকে আছেন, তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মধুপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেছেন, নেতাকে নির্বাসনে রেখে কিংবা দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে বিএনপিকে জনবিচ্ছিন্ন করা যায না, বরং আরো বহুগুণ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিপক্ষরা বিষয়টি বুঝতে পেরেছে বলেই নানা কৌশলে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনো ধরনের লোভ-প্রলোভনে না পড়ার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, বিগত শাসনামলে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। বর্তমান সময়ে দেশকে সেই অবস্থা থেকে উত্তরণের কাজ শুরু হয়েছে। গত ছয় মাসে নির্বাচনী প্রতিশ্রুতির বেশ কিছু বিষয় বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। আগামী ছয় মাসে আরও বড় অর্জন হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দলের ত্যাগী নেতাকর্মীদের কাজের সুযোগ সৃষ্টি হবে বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন সার, বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকটের পেছনে সিন্ডিকেট দায়ী। একই সঙ্গে অতীতে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তাদের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খান বাবলু, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না এবং বিএনপি নেত্রী লিলি সরকার।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন তারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধনবাড়ীতেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিঃ

এদিকে ধনবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগেও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ সুবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও লোভমুক্ত থাকার আহ্বান

মধুপুর ও ধনবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

আপডেট সময় : ১১:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬