ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেলদুয়ার করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫ ৩৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আতিকুর রহমান আতিক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার উপজেলার লাউহাটী’র বাজারে তিনি গণ সংযোগ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। আতিক জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহ-সভাপতি ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে তিনি জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন তার হয়েই ধানের শীষের পক্ষে কাজ করবো। তিনি আরও উল্লেখ করেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশর স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেখানে নিহিত বাঙ্গালি জাতীর সকল আকাঙ্খা। এসময় তিনি ৩১ দফার গুরুত্ব বিশ্লেষণ করেন। গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে তার সাথে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

আপডেট সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫