ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে তীব্রতা

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিনের শুরুর দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের অন্তত ১৩টি আবহাওয়া স্টেশনে আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। ফলে সারাদেশেই তীব্র শীতের অনুভূতি বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানায়, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২ জানুয়ারি) থেকে রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শীতের অনুভূতি অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহের প্রভাব বিবেচনায় নিয়ে সাধারণ মানুষকে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে তীব্রতা

আপডেট সময় : ১২:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫