ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুর পাহাড়ি বনাঞ্চলে অবৈধ মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৬:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে মাটি কাটার সময় একটি এক্সকাদেভেটর (ভ্যাকু) জব্দ করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ যন্ত্রটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটায় মধুপুর রেঞ্জের মহিষমারা বিট এলাকার মহিষমারা মৌজার সিএস দাগ নং ২৫৩ এর বাগানবাড়ি চৌরাস্তার পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় ভ্যাকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার সময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, মধুপুর পাহাড়ি বনাঞ্চলের লাল মাটির এই এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আধারে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে বনাঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উত্তর) রানা দেব এর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, মধুপুর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, এবং এ অভিযানে সহযোগিতা করেন মহিষমাড়া বিট কর্মকর্তা আসাদুজ্জামান টিটু’সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জব্দকৃত এক্সকাভেটরটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। পরে গতকাল ১৩ মার্চ (শুক্রবার) সকালে মেরামতের ব্যবস্থা করে মধুপুর রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উত্তর) রানা দেব জানায়, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে মাটি কাটাসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুর পাহাড়ি বনাঞ্চলে অবৈধ মাটি কাটার অভিযোগ, এক্সকাভেটর জব্দ

আপডেট সময় : ০৬:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬