ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটে পুড়ে ছাই ৪টি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৪:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টায় মধ্যে হঠাৎ করে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মধুপুর স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে ২টি মনোহারি দোকান, ১টি ইলেকট্রনিকস দোকান এবং ১টি চায়ের দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোর মালামাল ও নগদ অর্থসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটে পুড়ে ছাই ৪টি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা

আপডেট সময় : ০৪:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬