ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে ৮ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১৩ জন

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৯:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম-এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সায়ফাল নামে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হামে আক্রান্ত হয়ে আরও ১৩ জন চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ওই শিশুটি মারা যায়। শিশু সায়ফাল টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি জানা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বুধবার বিকেল ৪টার দিকে সায়ফালকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়া এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত।

টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। ডায়রিয়া ওয়ার্ডকে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে হামের ওয়ার্ডে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মোট ১৭ জন ভর্তি রোগীর মধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং একজন শিশুর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে ৮ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১৩ জন

আপডেট সময় : ০৯:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬