ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ:

সারাদেশে চারদিন ধীরগতির হতে পারে ইন্টারনেট সেবা

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি (বিএসসিপিএলসি) কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার কারণে নির্ধারিত সময়ে ইন্টারনেট সেবা আংশিকভাবে ব্যাহত হতে পারে।

বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।  ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল ২০২৬ রাত ১০:০০টা (বাংলাদেশ সময়) থেকে ১৩ এপ্রিল ২০২৬ ভোর ০৬:০০টা পর্যন্ত মোট প্রায় ৮০ ঘণ্টা চলবে। এই সময় SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পরিচালিত আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক আংশিকভাবে প্রভাবিত হতে পারে।

বিএসসিপিএলসি কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ দ্রুত সম্পন্ন করে স্বাভাবিক ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। এই সময় সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি বলছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা ধীরগতির হতে পারে বা সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিকল্প হিসেবে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করা হবে, ফলে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ হওয়ার সম্ভাবনা কম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ:

সারাদেশে চারদিন ধীরগতির হতে পারে ইন্টারনেট সেবা

আপডেট সময় : ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬