ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক আনিস

ঢাকায় টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন

টাঙ্গাইল করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ( এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল, শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম- এ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর ২২ জন্য সদস্য দীর্ঘ সময় আলোচনা করেন।
এজিএম পরবর্তী নির্বাচন (জুরি বোর্ডের সিলেকশন) পর্ব পরিচালনা করেন টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম রতন। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডে সর্ব সম্মতিক্রমে সাখাওয়াত হোসেন বাদশা কে সভাপতি ও আনিসুর রহমান খান কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক ও সহ-সভাপতি ফোরদৌস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক অপু ও শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান, নারী বিষয়ক সম্পাদক মোশরিফা খান লিপি ও সাংস্কৃতিক সম্পাদক সালাহউদ্দিন বাদল।
নির্বাহী কমিটির সদস্য: ডঃ হারুন রশিদ, আবু মোহাম্মদ মাছানী, সুবীর কুমার নাথ, খোরশেদ আলম আকাশ, রবিউল ইসলাম ও খন্দকার আছাব মাহমুদ।
সভায় টাঙ্গাইল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি খান মোহাম্মদ সালেক, পাবেক সাধারণ সম্পাদক জীবন ইসলাম, সাবেক সভাপতি গাফফার মাহমুদ ও আশরাফ আলী এবং সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, সিনিয়র সদস্য জাহাঙ্গীর ফিরোজ ও কাজিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও ফিরোজ মান্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এক কথায় এই এজিএম ও নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠানটি নবীন -প্রবীণ সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়েছিল।
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক আনিস

ঢাকায় টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন

আপডেট সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬