ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি, মাঠ পরিদর্শনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে কৃষকদের জন্য বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন।

আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে তিনি স্টেডিয়াম এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, কৃষকদের কল্যাণে সরকারের এ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে কৃষকদের একটি ডিজিটাল পরিচয় নিশ্চিত হবে, যা ভবিষ্যতে কৃষি খাতে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা ও সেবা গ্রহণকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

মন্ত্রী আরো বলেন, “কৃষি আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী ঘোষিত এই কৃষক কার্ড কার্যক্রম কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কৃষি খাতে গতি সঞ্চার করবে।”

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, মঞ্চ প্রস্তুতি, দর্শকসারি, প্রবেশ ও বাহির পথসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আগত কৃষকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি, মাঠ পরিদর্শনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬