ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪. কম
  • আপডেট সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

আনন্দ-উচ্ছ্বাস, রঙিন আয়োজন এবং বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে “এসো হে বৈশাখ” সংগীত ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও বাঙালির ঐতিহ্যের উজ্জ্বল উপস্থিতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

আপডেট সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬