ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর দেশের প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

রোমাঞ্চ, চ্যালেঞ্জ আর শিক্ষণীয় অভিজ্ঞতায় স্কাউটের এক অনন্য মিলনমেলা টাঙ্গাইলের মধুপুর শুরু হয়েছে। স্কাউটদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে দেশের প্রথম এই আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) এই বিশেষ আয়োজনের উদ্বোধন হয়েছে। মধুপুর বনাঞ্চলের দোখলা জাতীয় উদ্যানের মনোরম পিকনিক স্পটে আয়োজিত ব্যতিক্রমধর্মী এই ক্যাম্প আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।

শুক্রবারের ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এ বি এম আবদুস সাত্তার থাকার কথা ছিল।

রাষ্ট্রীয় কাজে তাদের অনুপস্থিতিতেও বর্ণাঢ্য আনুষ্ঠানিক যাত্রা হয়েছে ঢাকা বিভাগীয় স্কাউট ক্যাম্পের। ঢাকা মেট্রো পলিটনের স্কাউট, গাজীপুর স্কাউট দলের ডিসপ্লে ছিল মনোমুগ্ধকর । মধুপুরের কর্পোস খ্রিষ্টী উচ্চ বিদ্যালয় ও পীরগাছা সেন্ট পৌলস হাই স্কুলের গারো শিক্ষার্থীদের ডিসপ্লেও ছিল চোখ ধাঁধানো।

ডিসপ্লে প্রদর্শনীর পর সংক্ষিপ্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, স্কাউট ঢাকা অঞ্চলের কমিশনার ড.সাধন কুমার, সম্পাদক আতাউর রহমান, আঞ্চলিক কমিশনার ও প্রোগ্রামার সায়েদ বাছিদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের ব্যবস্থাপনা ও পরিচালনায় আয়োজিত “প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬”-এ অংশ নিচ্ছে ঢাকা অঞ্চলের ১৪টি জেলার বাছাইকৃত প্রায় ৭০০ জন স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা।

আয়োজনকে সফল করতে বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয়কে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের কোষাধ্যক্ষকে সভাপতি করে ১৯ সদস্যবিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।

স্কাউট মধুপুর ইউনিট কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ফকির জানান, ক্যাম্পে প্রতি অঞ্চল থেকে একটি করে স্কাউট দল অংশ নিচ্ছে। স্বাগতিক মধুপুরের চারটি দল পাচ্ছে এই সুযোগ। প্রতিটি দলে রয়েছে ৮ জন স্কাউট ও ১ জন ইউনিট লিডার। চার দিনের এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা দলগত কাজ, নেতৃত্ব, সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুর দেশের প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

আপডেট সময় : ০৭:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬