ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান দিলেন বিলকিস জাহান রিমি

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি।

রোববার সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের নিকট মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন। এসময় মন্ত্রী নবযোগদানকৃত সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান।

মন্ত্রী ফকির মাহবুব আনামের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে, গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে, তার নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান দিলেন বিলকিস জাহান রিমি

আপডেট সময় : ১২:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬