ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতায় বিট পুলিশিংয়ের মতবিনিময়

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকেল পাঁচটায় উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মজিদ বাজার এলাকায় এ সভার আয়োজন করে মধুপুর থানা পুলিশ।

‘বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন’ এই প্রতিপাদ্যে ০৬ নং বিটের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, পুলিশ একা কখনো অপরাধ দমন করতে পারে না। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিট পুলিশিংয়ের মূল লক্ষ্যই হলো জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যেই অপরাধ করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বিট কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক সরকার এবং সাংবাদিক মোঃ লিটন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম মাঠপর্যায়ে আরও জোরদার হলে অপরাধ অনেকাংশে কমে আসবে। তারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয়ে সকলেই একমত পোষণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতায় বিট পুলিশিংয়ের মতবিনিময়

আপডেট সময় : ০৫:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬