ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মহাসড়কে মানববন্ধন

ধনবাড়ী করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কয়েকশ’ বিক্ষুব্ধ মানুষ অংশগ্রহণ করেন। এতে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডা. উত্তম কুমার সরকার ধনবাড়ীতে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। তার কারণে সাধারণ রোগীরা হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসাসেবা ও সরকারি ওষুধ পাচ্ছেন না।

তারা আরও দাবি করেন, বিগত সরকারের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন টেন্ডার কার্যক্রম একটি প্রভাবশালী মহলের মাধ্যমে পরিচালনা করতেন। বর্তমানে সেই ব্যক্তি পলাতক থাকলেও তার মাধ্যমেই এখনও হাসপাতালের কাজ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ ওঠে। এছাড়া আউটসোর্সিং পদে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগও করেন বক্তারা। এসব অনিয়মে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সেলিনার সহযোগিতার কথাও উল্লেখ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইউছুব সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হবিবর রহমান হবি, যুবদলের আহ্বায়ক হযরত আলী জীবন ও সদস্য সচিব মেহেদী হাসান লিটন। এছাড়াও শ্রমিক ইউনিয়ন নেতা কছর উদ্দিন, যুবদল নেতা মাসুদ রানা, নুরজাহান বেগম, আবেদ আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রুত ডা. উত্তম কুমার সরকার ও আরএমও ডা. সেলিনার বদলি এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অবৈধ নিয়োগ বাতিলের আহ্বান জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মহাসড়কে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬