ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক, জানালেন ভিন্ন অভিজ্ঞতার কথা

বিনোদন ডেস্ক শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান প্রায় ১১ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। এক সময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও গত কয়েক বছর ধরে তাকে রাজনীতিতে বেশি সক্রিয় দেখা গেছে। বিশেষ করে টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি আলোচনায় আসেন।

জেল থেকে বের হওয়ার পর এই অভিনেতা নিজেই গণমাধ্যমকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিদ্দিক বলেন, “জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।”

কারাজীবনের দিনগুলো সম্পর্কে তিনি জানান, সেখানে তিনি অযাচিত সময় নষ্ট করেননি। নিয়মিত নামাজ পড়েছেন এবং কুরআন অনুযায়ী চলার চেষ্টা করেছেন। এমনকি কারাগারে বসে বেশ কয়েকটি নাটকের গল্পও লিখেছেন তিনি। এসব নিয়ে মাস কয়েক পরই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্ট মাসে একটি হত্যা মামলায় নাম জড়ায় এই অভিনেতার। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্দিকের ভাষ্যমতে, প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ তিনি মুক্তি লাভ করেন।

সিদ্দিকুর রহমানকে রাজধানীর গুলশান এলাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন চলাকালীন গুলিবর্ষণে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছিল।

দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর তার এই কারামুক্তির খবর বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তাকে নিয়ে সমালোচনা। ভক্তরা এখন দেখার অপেক্ষায়, ফিরতি যাত্রায় তিনি অভিনয়ে নাকি রাজনীতিতে বেশি মনোযোগী হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রায় ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক, জানালেন ভিন্ন অভিজ্ঞতার কথা

আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬