ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৮৮৯ বার পড়া হয়েছে

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাচাই প্রজন্ম বাঁচাই জীবন” এই শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় সচেতন যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে এবং মধুপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয়দের সাথে শীর্ষক মতবিনিময় সভায় বেরীবাইদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাবিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর।

যুবদল নেতা আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, বেরীবাইদ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আল-আমীন খান, সাধারণ সম্পাদক ফারুক সরকার, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন টুকু, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ঘোষণা করে বলেন, মাদক সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। এ ছাড়া চুরি, কিশোর গ্যাংয়ের উৎপাত ইভটিজিং রোধে এবং বেপরোয়া ও বিকট শব্দে গাড়ি চালিয়ে শব্দ দূষণ বন্ধে পুলিশ কাজ করবে। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও তিনি সতর্ক থাকবে। এসব সমস্যা নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শালবনবার্তা২৪.কম/এসআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫