ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে গির্জায় চুরি: তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা গ্রামে সেন্ট যোসেফ গির্জায় চুরির ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা গির্জার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা গির্জার ভেতর থেকে ৫টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ৭টি চেয়ার ও ১টি ঘণ্টা চুরি করে নিয়েছে।

গির্জার দায়িত্বশীলরা জানান, সকালে গির্জায় প্রার্থনায় এসে প্রথমে ভাঙা তালা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখা যায়—একাধিক সামগ্রী চুরি হয়ে গেছে।এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এস আই বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা গির্জা ঘরের তালা কেটে ভিতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। চুরির সম্পদের আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
ঘটনাটি তদন্তের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশী চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে গির্জায় চুরি: তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট

আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫