ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বংশাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে মধুপুর পৌর শহরের চাড়ালজানী (তেঁতুলতলা) “বংশাই স্পোর্টিং ক্লাবের” আয়োজনে ক্লাব সংলগ্ন মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।

এবারের উৎসবের স্লোগান ছিল “খেলা হোক মাদক-মুক্তির অনন্য হাতিয়ার” এবং “মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়”। যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া ও বিনোদনে উদ্বুদ্ধ করতেই মূলত এই জমকালো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বংশাই স্পোর্টিং ক্লাব পরিচালনা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার আ. মোতালিব হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বংশাই স্পোর্টিং ক্লাব যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজ গঠনে এবং যুব সমাজকে সঠিক পথে রাখতে এ ধরনের আয়োজন প্রতিনিয়ত হওয়া উচিত।”

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মেট্রো হসপিটাল ও শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম -এর ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুল হোসেন (রনি)।
তিনি বলেন, “ক্রীড়া চর্চা শুধু শারীরিক সুস্থতাই দেয় না, বরং মনকে করে তোলে উদার ও পঙ্কিলতামুক্ত। মাদকমুক্ত সমাজ গঠনে মাঠের খেলার গুরুত্ব অপরিসীম।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাবু, সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন ভূঁইয়া, এম আর ফার্নিচার (সিলেট)-এর স্বত্বাধিকারী আ. মজিদ মল্লিক এবং বংশাই স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা মীর মামুন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এলাকার শিশু-কিশোর ও যুবকরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। খেলাধুলা শেষে সন্ধ্যায় এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও বাদ্যযন্ত্র পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে বংশাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬