ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে শোয়াইফ আহমেদ শরীফ (৪), আরাফাত(সাড়ে ৩) ও আব্দুল্লাহ (২) নামে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শনিবার দুটি পৃথক এলাকায় পৃথক সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সকালে যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ঘটনায় মারা গেছে প্রথম দুই শিশু। পরের জন বিকেলে বীরতারা গ্রামের চরপাড়ার ঘটনায় মারা গেছে।
যদুনাথপুরের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইষলামের ছেলে সোয়াইফ আহমেদ শরীফ ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত সম্পর্কে দুই ভাই খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের ডুবায় পড়ে যায়। তাদের খোঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘন্টা পর তাদের দেহ ভেসে উঠলে আকলিমা নামের এক স্বজন তাদের দেখে চিৎকার করে উঠে।পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি এস.এম শহীদুল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটার দিকে একই উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া গ্রামে আব্দুলাহ(২) নামের শিশু পাশের ডুবায় পড়ে ডুবে মারা গেছে। আব্দুল্লাহর বাবার নাম ফারুক।
দুই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :

ধনবাড়ীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫