ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধই সন্তানকে জীবনে এগিয়ে নেয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

মা-বাবাকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করলে সন্তানরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।

তিনি বলেন, ‘মা-বাবা একটাই। জীবনের অনেক কিছু একাধিক হতে পারে, কিন্তু মা-বাবা একটাই। মা-বাবাকে সম্মান না করে কেউ জীবনে সফল হতে পারে না।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর বনের দোখলা চুনিয়া কটেজের মাঠে একটি সাংস্কৃতিক সংগঠনের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর চাচা মরমি ও আধ্যাত্মিক চেতনার গানের স্রষ্টা লোকমান ফকিরের জীবন ও সৃষ্টিকর্মের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি লোকমান ফকিরের কালজয়ী গানের মানবতাবাদী চেতনার কথা তুলে ধরেন।

লোকমান ফকিরের একটি গানের বক্তব্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমায় একটা সাদা মানুষ এনে দাও, যার রক্ত সাদা; আমায় একটা কালো মানুষ এনে দাও, যার রক্ত কালো।’ তিনি বলেন, লোকমান ফকিরের সৃষ্টিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই; মানবতা ও সাম্যের বার্তাই ছিল তাঁর গানের মূল কথা।

মন্ত্রী আরও বলেন, মিলিটারি ও পুলিশের প্রভাতী অনুষ্ঠানে যে নির্ধারিত গান পরিবেশন করা হয়, সেটিও লোকমান ফকিরের সৃষ্টি। তাঁর গান ও দর্শন মানুষের মধ্যে মানবিকতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলেছে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মতিয়ারা মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক।

অনুষ্ঠানে লোকমান ফকিরের জীবন ও সৃষ্টিকর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আলী রেজা। দেশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা সম্মেলনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধই সন্তানকে জীবনে এগিয়ে নেয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম

আপডেট সময় : ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬