ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে নিজের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন ফকির

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা কমপ্লেক্সে চালু হলো মন্ত্রী /সংসদ সদস্যদের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষ।
দেশের প্রতিটি উপজেলা কমপ্লেক্সে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষ বরাদ্দের সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন হলো।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন নিজের জন্য বরাদ্দের কক্ষটির উদ্বোধন করেন।
দেশের অনেক উপজেলায় ইতোমধ্যে এ ধরনের পরিদর্শন কক্ষ চালু হয়েছে। এবার মধুপুরেও আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হলো।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, বিএনপি নেতা আব্দুল লতিফ পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন পরবর্তী নিজ কক্ষে বসে নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সাথে মন্ত্রী মত বিনিময় করেন।

উপজেলা কমপ্লেক্সে নির্ধারিত এ পরিদর্শন কক্ষটি সংসদ সদস্য ও মন্ত্রীদের উপজেলা পরিদর্শনকালে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের কাজে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে নিজের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন ফকির

আপডেট সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬